‘মোদী আমারই মতো, একদমই ঘুমোন না!’ ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য

‘মোদী আমারই মতো, একদমই ঘুমোন না!’ ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য

ওয়াশিংটন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রসায়ন যে কতটা গভীর, তা আবারও উঠে এল প্রকাশ্যে। ভারতের প্রধানমন্ত্রীর কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতার ভূয়সী প্রশংসা করে ট্রাম্প জানালেন, মোদী তাঁর মতোই অক্লান্ত এবং পরিশ্রমী।

ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সের্জিয়ো গোর একটি ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে এই মজাদার তথ্যটি সামনে এনেছেন। তিনি জানান, একবার ট্রাম্প হঠাৎই মোদীকে ফোন করার কথা ভাবেন। সেই সময় ভারতীয় সময় ছিল ভোর ৬টা। রাষ্ট্রদূত ট্রাম্পকে সময়ের বিষয়টি মনে করিয়ে দিলে ট্রাম্প তৎক্ষণাৎ উত্তর দেন, “উনি আমারই মতো। মোদী একদমই ঘুমোন না!”

এই মন্তব্য থেকেই স্পষ্ট, দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্ক কতটা সহজ এবং বন্ধুত্বপূর্ণ। মোদীর কাজের নেশা এবং ঘণ্টার পর ঘণ্টা জেগে দেশ পরিচালনার ক্ষমতার কথা যে ট্রাম্পের নখদর্পণে রয়েছে, তা এই ছোট্ট কথোপকথনেই পরিষ্কার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *