বাথরুমে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছরের দাম্পত্যের পর এ কী ভয়ংকর পরিণতি?
July 6, 20268:33 am

গুজরাটের রাজকোটে সোশ্যাল মিডিয়ায় আলাপের পর তিন বছর এক ছাদের নিচে সংসার করেছিলেন পীযূষ। কিন্তু একদিন বাথরুমে স্ত্রীকে দাড়ি কাটতে দেখে তিনি স্তম্ভিত হন! বুঝতে পারেন, তাঁর স্ত্রী নারী নন, বরং চন্দন নামের এক পুরুষ। প্রতারিত হয়ে যুবক তৎক্ষণাৎ বাড়ি ছাড়েন।
গত ২১ জুন রাজকোটে পীযূষকে খুঁজে বের করেন চন্দন। সেখানে দুজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। এর জেরে ভারী পাথর দিয়ে আঘাত করে চন্দনকে খুন করেন পীযূষ। ২৫ জুন পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং খুনের অভিযোগে পীযূষকে গ্রেপ্তার করেছে।