হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে কি জালিয়াতি বাড়বে? মেটাকে জবাবদিহির বাড়তি সময় দিল কেন্দ্র!
July 6, 20268:35 am

হোয়াটসঅ্যাপের প্রস্তাবিত ‘ইউজারনেম’ ফিচার নিয়ে সাইবার জালিয়াতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই উদ্বেগের মাঝেই মেটাকে জবাবদিহি করার জন্য অতিরিক্ত তিন দিন সময় দিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। পূর্বের নির্দেশিকা অনুযায়ী ৬ জুলাইয়ের পরিবর্তে এখন ৯ জুলাইয়ের মধ্যে কেন্দ্রকে ব্যাখ্যা দিতে হবে।
ফোন নম্বর ছাড়াই ইউজারনেম দিয়ে চ্যাট করার সুবিধা আনছে মেটা। কিন্তু সরকারের আশঙ্কা, এর ফলে অনলাইনে প্রতারণা ও অপরাধমূলক কাজ বাড়তে পারে। যদিও মেটার দাবি, নতুন ফিচারটি চালুর আগে গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।