পাকিস্তানের বিরুদ্ধে দাবানল! সীমান্ত মুছে ফেলতে ভারতের সাহায্য চাইল অধিকৃত কাশ্মীর
July 6, 20268:40 am

পাকিস্তানের অত্যাচারে উত্তাল হয়ে উঠেছে অধিকৃত কাশ্মীর। দমনপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের বিদ্রোহ এখন দাবানলের আকার নিয়েছে। পরিস্থিতি সামলাতে অন্তত ৬০০ সমাজকর্মী ও নেতা সওকত নওয়াজ মীরকে গ্রেপ্তার করেছে প্রশাসন। এর প্রতিবাদে কড়া চ্যালেঞ্জ ছুড়েছে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি।
খাদ্য ও ওষুধের চরম সংকটে ভুগে ভারতের সাহায্য চাইল ক্ষুব্ধ জনতা। জেএএসি নেতা সর্দার আমান খান জম্মু ও কাশ্মীরের মানুষের কাছে আবেদন জানান, নিয়ন্ত্রণরেখা ভেঙে সাহায্যে এগিয়ে আসতে। শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চললে পাকিস্তানকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।