বারুইপুরে নাবালিকা খুনে অগ্নিগর্ভ পরিস্থিতি, তিন থানায় জারি ১৬৩ ধারা!

বারুইপুরে নাবালিকা খুনে অগ্নিগর্ভ পরিস্থিতি, তিন থানায় জারি ১৬৩ ধারা!

বারুইপুরে ১২ বছরের নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগে রবিবার রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। সোমবার সকাল থেকেই চলছে পুলিশ ও যৌথবাহিনীর কড়া টহলদারি।

এই ঘটনায় ৬ সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে, ইতিমধ্যে ধৃত ২। গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মোট তিনটি এফআইআর দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী ফোনে শোকগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *