রাজ্যে নতুন সরকার আসতেই মিলল সুখবর! ১২৫ দিনের কাজে ১২৬৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
July 6, 202611:40 am

রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের দু’মাসের মধ্যেই বরাদ্দ জট কাটল। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ‘বিকশিত ভারত’ প্রকল্পের অধীনে ১২৫ দিনের কাজের প্রথম কিস্তির অর্থ বরাদ্দ করেন। পশ্চিমবঙ্গ পেল ১২৬৪.৪৯ কোটি টাকা। রাজ্যে ইতিমধ্যেই প্রকল্পের কাজ শুরু হয়েছে।
বিগত সরকারের আমলে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন কাজের টাকা বন্ধ ছিল। এবার স্বচ্ছতা বজায় রেখে সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্রুত মজুরি পৌঁছে দেওয়ায় জোর দিচ্ছে কেন্দ্র। উল্লেখ্য, দেশজুড়ে ২৫,৮৬৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার মধ্যে সর্বাধিক অর্থ পেয়েছে উত্তরপ্রদেশ।