এবার স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শ্যামাপ্রসাদ! পড়ুয়াদের ‘নেশন ফার্স্ট’ বার্তা মুখ্যমন্ত্রীর
July 6, 20261:33 pm

ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার তাঁর স্কুল মিত্র ইনস্টিটিউশনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি আগামী শিক্ষাবর্ষে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শ্যামাপ্রসাদের ভূমিকা অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দেন। পাশাপাশি স্কুলের সার্বিক উন্নতির জন্যও তিনি এদিন একাধিক ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী উপস্থিত পড়ুয়াদের উদ্দেশ্যে ‘নেশন ফার্স্ট’ বা জাতীয়তাবাদের বিশেষ বার্তা দেন। তিনি স্পষ্ট জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রকৃত সম্মান জানাতে হলে প্রত্যেককে সবসময় নিজের দেশকেই সবার আগে রাখতে হবে। মূলত পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতেই এই উদ্যোগ।