মমতার সঙ্গ ছাড়লেন চন্দ্রিমা! ঋতব্রতের তৃণমূলে সভাপতি বিপ্লব মিত্র ও বড় পদে অনুব্রত?
July 11, 202612:30 pm

জাতীয় কর্মসমিতির পর রাজ্য ও জেলা কমিটি ঘোষণা করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল শিবির। শুক্রবার কসবার বৈঠকে দলের রাজ্য সভাপতি হিসেবে বিধায়ক বিপ্লব মিত্র ও কার্যকরী সভাপতি হিসেবে জাভেদ খানের নাম ঘোষণা করা হয়। তবে সবচেয়ে বড় চমক হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে এই শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্যের যোগদান, যিনি ইতিমধ্যে জাতীয় কর্মসমিতির সহ-সভাপতি হয়েছেন।
অন্যদিকে, বীরভূমের সভাপতি পদে জল্পনা চলছে অনুব্রত মণ্ডলকে নিয়ে। ঋতব্রত জানিয়েছেন, অনুব্রতর সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনার পর রবিবার একটি বড় ঘোষণা আসতে চলেছে। এছাড়া যুব তৃণমূলের রাজ্য সভাপতি হয়েছেন আনিসুর রহমান বিদেশ এবং কার্যকরী সভাপতি হয়েছেন চন্দ্রিমার ছেলে সৌরভ বসু। পাশাপাশি মহিলা তৃণমূলের সভানেত্রী পদে সাবিনা ইয়াসমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।