সরকারি হাসপাতালে বহিরাগত রুখতে কড়া পদক্ষেপ! রোগী ও পরিজনদের হাতে থাকছে রঙিন ব্যান্ড
July 11, 202612:41 pm

কলকাতার সরকারি হাসপাতালে অবাঞ্ছিত প্রবেশ ঠেকাতে এবার রোগী ও পরিজনদের নির্দিষ্ট রঙের ব্যান্ড পরতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্যও থাকছে বিশেষ ব্যাজ। শুক্রবার ন্যাশনাল মেডিকেল কলেজে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এই নয়া সুরক্ষা ব্যবস্থার কথা জানান। তিনি আরও জানান, চিকিৎসকদের বদলি নীতিতে বড় পরিবর্তন আসছে। দুর্গম বা কঠিন কর্মক্ষেত্রে বদলি হওয়া চিকিৎসকদের দুই বছরের মধ্যেই ফিরিয়ে আনার নীতি তৈরি হচ্ছে।
অধ্যক্ষ পদে নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে এবার ইন্টারভিউ বোর্ডে থাকছেন বিভিন্ন এইমস-এর অধিকর্তারা। এদিন জুনিয়র চিকিৎসকরা গ্রামীণ স্তরে সিনিয়র চিকিৎসকদের নিয়োগ সহ বেশ কিছু প্রস্তাব দেন। অন্যদিকে, থ্রেট কালচার বন্ধ, স্বচ্ছ নিয়োগ ও অভয়ার বিচার চেয়ে স্বাস্থ্যমন্ত্রীকে ছ’দফা দাবিপত্র জমা দিয়েছে মেডিকেল সার্ভিস সেন্টার।