বারুইপুরে পরিকল্পিত খুনে জড়িত কারা, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

বারুইপুরে পরিকল্পিত খুনে জড়িত কারা, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

বারুইপুরের নাবালিকা নির্যাতন ও গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডল কাণ্ডে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তিনি জানান, অভিযুক্তরা চিহ্নিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ‘কাস্টডি ট্রায়াল’ হবে। পাশাপাশি ইন্দ্রজিতের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকা ও সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে তিনি বলেন, ইন্দ্রজিৎকে সুপরিকল্পিতভাবে নাম-পরিচয় জেনেই খুন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, ভোটে হেরে যারা হিংসায় উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি ফেরাতে নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধন করে তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে থাকার আহ্বান জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি বজায় রাখবে বলে আশ্বস্ত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *