বাবা-মায়ের কান্না থামছে না, ছেলের শূন্যতায় হাহাকার ইন্দ্রজিতের বাড়িতে!

বাবা-মায়ের কান্না থামছে না, ছেলের শূন্যতায় হাহাকার ইন্দ্রজিতের বাড়িতে!

শনিবার বারুইপুরের নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্তানহারা অভিভাবকদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, নিহতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলান্টিয়ারের চাকরি প্রদান করা হয়েছে এবং তার পোস্টিং নিশ্চিত করা হয়েছে সূর্যপুর পুলিশ ফাঁড়িতে।

ইন্দ্রজিতের ক্ষতিগ্রস্ত বাড়িটি সংস্কারের পাশাপাশি বাবা-মায়ের জন্য বার্ধক্যভাতা ও অন্নপূর্ণা যোজনার ব্যবস্থা করেছে প্রশাসন। সব সরকারি সহায়তা পেয়েও ভেঙে পড়েছেন ইন্দ্রজিতের বাবা। তাঁর কথায়, “সবকিছু পেলাম ঠিকই, কিন্তু সন্তান তো আর ফিরবে না।” মুখ্যমন্ত্রী খুনিদের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *