বৃদ্ধার হিরের বালা চুরি করে নিজেই সাজালেন চুরির নাটক! শেষে এ কী পরিণতি?
July 11, 20265:22 pm

পার্ক স্ট্রিটের অভিজাত আবাসনে বৃদ্ধার পরিচারিকা হিসেবে কাজ করতে এসে হিরের বালা ও কানের দুল লুটের অভিযোগে গ্রেপ্তার হলেন পুতুল বর্মা ওরফে নমিতা রাউত। গত ৫ জুলাই চুরির পর নিজেকে নির্দোষ প্রমাণ করতে উলটে বৃদ্ধার বাড়িতে ফিরে তিনি সাজিয়েছিলেন অজ্ঞান হওয়ার নাটক। কিন্তু তদন্তকারী পুলিশের জেরায় শেষরক্ষা হয়নি। পার্ক স্ট্রিট থানার পুলিশের তৎপরতায় ভাটপাড়া থেকে মূল অভিযুক্ত নমিতা ও তার সহযোগী চন্দন সাউকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে চুরি যাওয়া গয়না বিক্রির হদিশ পায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে হিরের দুল এবং ভেঙে ফেলা বালা থেকে উদ্ধার হিরে। ঘটনার সঙ্গে জড়িত আরও এক ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে। পুলিশের এই সফল অভিযানে স্বস্তিতে বৃদ্ধার পরিবার।