নবান্নের বড় রদবদল, ১২৪ জন WBCS অফিসারের নতুন পোস্টিং নিয়ে তোলপাড়!

নবান্নের বড় রদবদল, ১২৪ জন WBCS অফিসারের নতুন পোস্টিং নিয়ে তোলপাড়!

রাজ্য প্রশাসনের কাজে গতি আনতে একগুচ্ছ WBCS অফিসারকে বদলি করল নবান্ন। পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P & AR) দফতর থেকে জারি করা নির্দেশিকায় মোট ১২৪ জন অফিসারের নতুন কর্মস্থল নিশ্চিত করা হয়েছে। সূত্রের খবর, এই তালিকায় এমন অনেক আধিকারিক রয়েছেন, যাঁরা অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে সকলকে নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এই তালিকায় সুমন হাওলাদারকে অনগ্রসর শ্রেণী কল্যাণ অধিকরণের স্পেশাল ডিরেক্টর এবং মানবিন্দ্র দাসকে গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের স্পেশাল সেক্রেটারি করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলা ও দফতরের গুরুত্বপূর্ণ পদে বড় ধরণের রদবদল আনা হয়েছে। মূলত ব্লক, মহকুমা এবং জেলা স্তরের প্রশাসনিক কাজকর্ম আরও মসৃণ করতেই এই রুটিন বদল বলে নবান্ন সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *