দেশভাগের দগদগে স্মৃতি সংরক্ষণ, বাংলায় কি তৈরি হবে আস্ত এক মিউজিয়াম!

দেশভাগের দগদগে স্মৃতি সংরক্ষণ, বাংলায় কি তৈরি হবে আস্ত এক মিউজিয়াম!

দেশভাগের যন্ত্রণাময় ইতিহাস ও শিকড় হারানোর আখ্যানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলায় ‘পার্টিশন মিউজিয়াম’ তৈরির দাবি উঠল। অমৃতসরের ধাঁচে বাংলায় এই মিউজিয়াম গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানানোর পরিকল্পনা করেছেন গবেষক সৌম্যব্রত দাশগুপ্ত ও সৈকত নিয়োগীরা। এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন গোপাল মুখোপাধ্যায় ওরফে ‘গোপাল পাঁঠা’র পরিবার। তাঁদের দাবি, বিপ্লবীদের বীরগাথা ও দেশভাগের অকথিত দলিল সংরক্ষণের জন্য এই মিউজিয়ামে গোপাল মুখোপাধ্যায়ের নামে একটি বিশেষ কক্ষ রাখা হোক।

১৯৩৭ সাল থেকে দেশভাগের পটভূমি ও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে এই মিউজিয়াম গড়ার রূপরেখা তৈরি হয়েছে। উদ্যোগীদের মতে, দেশভাগের আট দশক পরও উদ্বাস্তুদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস যথাযথভাবে সংরক্ষিত হয়নি। স্বামীজি ও নেতাজির আদর্শে অনুপ্রাণিত এই মিউজিয়াম বাংলার প্রকৃত ইতিহাস সংরক্ষণের এক অনন্য দলিল হয়ে উঠবে বলে আশা করছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *