তৃণমূলের অন্দরে আইনি জয়, ক্ষমতা কি এবার অরূপ রায়ের হাতেই!

তৃণমূলের অন্দরে আইনি জয়, ক্ষমতা কি এবার অরূপ রায়ের হাতেই!

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ক্ষমতার দখল নিয়ে চলা দীর্ঘ আইনি লড়াইয়ে বড় মোড় এল। আলিপুর আদালতের সাম্প্রতিক রায়ে ২২ জুনের বিশেষ অধিবেশনে গঠিত জাতীয় কর্মসমিতিকে একমাত্র বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটিই এখন দলের যাবতীয় প্রশাসনিক ও আইনি বিষয় পরিচালনার অধিকারী। সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, আদালতের এই রায়ের পর দলের নাম ব্যবহার করে গায়ের জোরে কোনো সিদ্ধান্ত নেওয়া বা দলীয় কার্যালয় দখলের আর সুযোগ থাকবে না।

আদালতের নির্দেশে স্পষ্টভাবে জানানো হয়েছে, অরূপ রায়ের কমিটির বাইরে অন্য কোনো পক্ষ দলের তহবিল, সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করতে পারবে না। দলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে নেওয়া হবে কড়া ফৌজদারি ব্যবস্থা। এই রায়ের প্রতিলিপি হাতে পেয়েই মেট্রেপলিটনের তৃণমূল ভবন পরিচালনার পরিকল্পনা সাজাচ্ছে অরূপ রায়ের শিবির। ঋতব্রতর দাবি, আইনি এই জয়ের মাধ্যমে দলে পেশাদারিত্ব ফিরবে এবং বিভ্রান্তির অবসান ঘটবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *