‘ভোটের ব্যবধান এবার পাঁচগুণ’, নন্দীগ্রাম নিয়ে হুঙ্কার শুভেন্দুর

‘ভোটের ব্যবধান এবার পাঁচগুণ’, নন্দীগ্রাম নিয়ে হুঙ্কার শুভেন্দুর

নন্দীগ্রাম উপনির্বাচনকে কেন্দ্র করে সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরে একটি সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, আসন্ন উপনির্বাচনে বিরোধীরা ধারেকাছেও থাকতে পারবে না। শুধু জয় নয়, জয়ের ব্যবধান নিয়ে বড়সড় দাবি করলেন তিনি।

জয়ের ব্যবধান বাড়বে পাঁচগুণ নিজের জয়ের ব্যবধান নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমি আগেরবার ১,৯৫৬ ভোটে জিতেছিলাম, তারপর ৯,৭০০ ভোটে জিতেছি। জয়ের ব্যবধান পাঁচগুণ বেড়েছিল। এবার সেই ব্যবধানের সঙ্গেও আরও পাঁচ গুণ যোগ করুন, ফল সেটাই হবে।” অর্থাৎ, বিরোধী প্রার্থীকে তিনি পাত্তাই দিতে রাজি নন।

তৃণমূলের অস্তিত্ব নিয়ে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল এতদিন পুলিশ এবং আইপ্যাকের ওপর ভরসা করে টিকে ছিল। এখন রাজ্যে তৃণমূল সরকার নেই, তাই পুলিশও তাদের পাশে নেই। আর আইপ্যাক ভোটের আগেই পাততাড়ি গুটিয়েছে।” তিনি আরও যোগ করেন, তৃণমূল এতটাই বেহাল যে, লোকাল নির্বাচনে প্রার্থী খুঁজে পেতেও তাদের হিমশিম খেতে হচ্ছে।

পূর্ব মেদিনীপুরে বিজেপির লক্ষ্য ৭০ শতাংশ ভোট জেলা সংগঠনের উন্নতির পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, “২০১৯ সালে আমরা পেয়েছিলাম ৩৭ শতাংশ ভোট, ২০২১-এ ৪৪ শতাংশ, ২০২৪-এ ৪৯ শতাংশ এবং এবার তা বেড়ে ৫৬ শতাংশে পৌঁছেছে। আসন্ন পুরভোটে আমরা এই জেলায় ৭০ শতাংশ ভোট পাব।”

১৬ আগস্ট নিয়ে নতুন ঘোষণা তৃণমূলের ‘খেলা হবে দিবস’ প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “১৬ আগস্ট কলকাতার ইতিহাসের একটি ভয়াবহ দিন। তৃণমূল রাজনৈতিক স্বার্থে এই দিনটিকে ব্যবহার করত। এখন থেকে এই দিনটি ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করা হবে।”

নন্দীগ্রামের রাজনীতিতে এই মুহূর্তে বিরোধী শিবিরের যে কোনো অস্তিত্ব নেই, তা কার্যত নিজের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *