৪ বছরে ৫৭ শুনানি, তবুও অধরা রায়! ওষুধের দাম কমানোর লড়াইয়ে হার মানলেন ক্যানসার রোগী
July 13, 20263:33 pm

ক্যানসারের জীবনদায়ী ওষুধের চড়া দাম কমানোর আইনি লড়াইয়ে মর্মান্তিক পরিণতি! দীর্ঘ চার বছরে কেরল হাইকোর্টে ৫৭ বার শুনানির পরও অধরা রইল চূড়ান্ত রায়, আর তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন খোদ আবেদনকারী। স্তন ক্যানসারে আক্রান্ত ওই মহিলা ২০২২ সালে অত্যন্ত ব্যয়বহুল ওষুধের দাম কমানোর আর্জি জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন দেশের আদালতের।
আবেদনকারীর মৃত্যু হলেও লড়াই থামছে না। মামলাটি চালিয়ে নিতে রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন দুই সমাজকর্মী। দেশে প্রতি বছর প্রায় এক লক্ষ নারী স্তন ক্যানসারে মারা যান, অথচ মাসে দেড় লক্ষ টাকার ওষুধের খরচ বহন করা সাধারণের পক্ষে আসাম্ভব। আগামী ১৫ই জুলাই পরবর্তী শুনানিতে ওই রোগীর প্রতি সম্মান জানাতে দ্রুত রায়ের আবেদন।