শ্রাবন্তীর আপ্তসহায়ক গ্রেফতার, ধর্ষণের অভিযোগে ১৪ দিনের জেল হেফাজত

শ্রাবন্তীর আপ্তসহায়ক গ্রেফতার, ধর্ষণের অভিযোগে ১৪ দিনের জেল হেফাজত

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসেবে পরিচিত এক ব্যক্তি বর্তমানে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে এবং সোমবার হাওড়া আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি এবং অভিযোগকারিণী দুজনেই একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সহকর্মী। অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, গত ১২ এপ্রিল কাজের সূত্রে তিনি চ্যাটার্জিহাট এলাকায় অভিযুক্তের বাড়িতে যান। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রায় দু’মাস পর, গত ১২ জুন ওই মহিলা চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। রবিবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। সোমবার আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই চাঞ্চল্যকর বিষয়ে অভিনেত্রীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও, ফোনে তাঁকে পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *