নাবালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে লালসা, কালচিনিতে অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে ঘোরাল পুলিশ
July 14, 20267:57 am

আলিপুরদুয়ারের কালচিনিতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত প্রতিবেশী সঞ্জয় ঘোষের কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ। ৪৮ বছর বয়সী ওই অভিযুক্তকে গত মঙ্গলবার গ্রেপ্তার করে সাত দিনের হেফাজতে নেওয়া হয়েছিল। তদন্তের স্বার্থে এবং ঘটনার পুর্নর্নির্মাণের জন্যই সোমবার তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার অমিত কুমার।
পুলিশ সূত্রে জানা গেছে, চকোলেটের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত সঞ্জয়। নির্যাতিতার মা বাড়িতে ফিরে মেয়েকে উদ্ধার করেন এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। স্থানীয়দের ক্ষোভ ও বিক্ষোভের পর কালচিনি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত চালাচ্ছে।