ডিম বিতর্ক উসকে আগস্টেই ইসকনের হাতে যাচ্ছে মিড ডে মিল, বরাদ্দ বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
July 14, 20268:00 am

আগামী ১ আগস্ট থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব নিচ্ছে ইসকন। ডিম দেওয়া নিয়ে চলমান তুমুল বিতর্কের মাঝেই এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ডিম সংক্রান্ত বিতর্কে সরাসরি উত্তর না দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে বাকি তথ্য ১ আগস্টেই জানা যাবে।
একই সঙ্গে মিড ডে মিলে প্রাথমিকস্তরের পড়ুয়াদের জন্য মাথাপিছু বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে এক ধাক্কায় ১০ টাকা করার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠীর কাজ হারানোর আশঙ্কা ও মামলার জেরে তৈরি হওয়া আইনি জটিলতার মাঝেই সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।