রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী বিপ্লব, ৮১ হাজার স্কুল নিয়ে মুখ্যমন্ত্রীর মেগা মাস্টারপ্ল্যান

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী বিপ্লব, ৮১ হাজার স্কুল নিয়ে মুখ্যমন্ত্রীর মেগা মাস্টারপ্ল্যান

বাংলায় জাতীয় শিক্ষা নীতি চালুর প্রাক্কালে বিকাশ ভবনে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী ও আধিকারিকদের উপস্থিতিতে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের রূপরেখা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, শিক্ষাকে কোনোভাবেই পণ্য করতে দেওয়া হবে না এবং স্কুলগুলিকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখা হবে। পূর্বতন সরকারের জমানার খামতি কাটিয়ে শিক্ষার মানোন্নয়ন এবং স্কুলছুটের সংখ্যা কমানোই এখন নবান্নের প্রধান লক্ষ্য। পরিকাঠামো উন্নয়নের জন্য প্রতিটি স্কুলে অভিভাবকদের নিয়ে বিশেষ কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

এই মেগা পরিকল্পনায় রাজ্যের ৮১ হাজার স্কুলের ভোলবদল হতে চলেছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষায় জোর দিয়ে এবার থেকে মিড ডে মিলের রান্না কাঠকয়লার বদলে গ্যাস সিলিন্ডারে করা হবে। এছাড়া স্কুলগুলিতে পরিবেশবান্ধব সোলার সিস্টেম, পরিশ্রুত পানীয় জলের জন্য অ্যাকোয়া গার্ড এবং ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে। প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক স্তরের পঠনপাঠনের মানোন্নয়নের পাশাপাশি স্কুলের পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্বে বাংলার শিক্ষা ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ বর্তমান সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *