ট্রলারডুবিতে ৯ মৎস্যজীবীর মর্মান্তিক মৃত্যু, পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির!
July 14, 20268:10 am

বঙ্গোপসাগরে ভয়াবহ ট্রলারডুবিতে প্রাণ হারালেন বাংলার ৯ মৎস্যজীবী, এখনও নিখোঁজ ৬ জন। শঙ্করপুর থেকে রওনা দেওয়া ট্রলারটি ৭ দিন নিখোঁজ থাকার পর রবিবার বকখালিতে উদ্ধার হয়। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
উদ্ধার হওয়া মৃতদেহগুলি বিকৃত থাকায় কাকদ্বীপ হাসপাতালে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে উপকূলরক্ষী বাহিনীর কপ্টার ও স্থানীয় ট্রলারের সাহায্যে উত্তাল সমুদ্রে লাগাতার তল্লাশি চলছে। পাশাপাশি, রাজ্য প্রশাসনের মন্ত্রী ও আধিকারিকরা শোকসন্তপ্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে দ্রুত ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিয়েছেন।