হাতের মুঠোয় চাকরির খবর, জেলা পুলিশের এই অ্যাপে মিলবে সন্ধান

হাতের মুঠোয় চাকরির খবর, জেলা পুলিশের এই অ্যাপে মিলবে সন্ধান

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চাকরিপ্রার্থীদের জন্য চালু হলো একটি বিশেষ মোবাইল অ্যাপ ‘পেস’ বা ‘পুলিশ অ্যাসিস্ট্যান্স ইন ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট’। এই অ্যাপের মাধ্যমে জেলার বেকার যুবক-যুবতীরা বিভিন্ন শিল্প সংস্থার শূন্যপদ, প্রয়োজনীয় যোগ্যতা এবং বেতনক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চাকরিপ্রার্থীরা সরাসরি এই অ্যাপের মাধ্যমেই তাদের পছন্দসই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন। জেলার কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা এক সাংবাদিক সম্মেলনে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমেই এই অ্যাপের সূচনা। জেলার শিল্পসংস্থাগুলিকে তাদের ৮০ থেকে ৯০ শতাংশ শূন্যপদ স্থানীয় প্রার্থীদের দ্বারা এবং ৩০ শতাংশ মহিলা কর্মী নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেড় হাজার কর্মসংস্থানের লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ১০ আগস্টের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করে স্বাধীনতা দিবসের প্রাক্কালে যোগ্যদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *