মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ভারতে কি ফের বাড়বে রান্নার গ্যাসের দাম?
July 14, 20268:13 am

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ফের থমকে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের ১৪০টি স্থানে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলা এবং তার পালটা জবাবে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের পরিস্থিতি ঘনিয়েছে। গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ অবরুদ্ধ হয়ে পড়ায় ভারতে রান্নার গ্যাস সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির ভয় বাড়ছে।
তবে এই সংকট মোকাবিলায় ভারত এখন অনেকটাই সুরক্ষিত। গত তিন মাসে নয়াদিল্লি অপরিশোধিত তেল আমদানিতে বৈচিত্র্য এনে উপসাগরীয় দেশগুলির ওপর নির্ভরতা কমিয়েছে। পাশাপাশি, তাৎক্ষণিক বাজার থেকে কেনাকাটা বাড়ানোয় বৈশ্বিক সরবরাহে বিঘ্ন ঘটলেও চরম প্রভাব পড়ার আশঙ্কা নেই। জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের এই পদক্ষেপ বড় রক্ষাকবচ।