ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ, গ্রেফতার তৃণমূলের দুই যুব নেতা

ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ, গ্রেফতার তৃণমূলের দুই যুব নেতা

পুরুলিয়া: টাকা ছিনতাই, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে পুরুলিয়া সদর থানার পুলিশ তৃণমূলের দুই যুব নেতাকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম তুষার অবস্থি ও গৌরব সিংহ। জানা গেছে, তুষার অবস্থি জেলা সভাপতি গৌরব সিংহ এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় দিলীপ বাউড়ি নামে এক ব্যক্তিকে মারধর ও তাঁর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ, সেই সময় ওই ব্যক্তিকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। দিলীপবাবুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে সোমবার রাতে এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *