নিউটাউনের গেস্ট হাউসে বিপুল টাকার পাহাড়, মধ্যরাতে চাঞ্চল্যকর পুলিশি অভিযান

নিউটাউনের গেস্ট হাউসে বিপুল টাকার পাহাড়, মধ্যরাতে চাঞ্চল্যকর পুলিশি অভিযান

বিধাননগরের নিউটাউনে একটি গেস্ট হাউসে পুলিশি অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা। সোমবার বিধাননগর সাইবার শাখা, গোয়েন্দা বিভাগ এবং টেকনো সিটি থানার পুলিশ যৌথভাবে ২০ নম্বর জলের ট্যাঙ্ক সংলগ্ন ওই গেস্ট হাউসে হানা দেয়। পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তির সাইবার প্রতারণার অভিযোগের সূত্র ধরে তদন্তে নেমে ঝাড়খণ্ডের দুই বাসিন্দার সন্ধান মেলে, যারা দীর্ঘদিন ধরে ওই গেস্ট হাউসে থেকে প্রতারণা চক্র চালাচ্ছিল।

গভীর রাত পর্যন্ত চলা এই তল্লাশিতে উদ্ধার হওয়া রাশি রাশি নগদ টাকা এবং সোনার পরিমাণ জানতে তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জামতাড়া মডেলে প্রতারণা অথবা ভুয়ো কল সেন্টারের মাধ্যমে হাওয়ালা পথে এই কোটি কোটি টাকা আসত। এই বড়সড় আন্তর্জাতিক চক্রের নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা জানতে আটক দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *