জুলাইয়ের পর আবহাওয়ায় বড় বদল, এবার কি তবে প্রতিশোধ নেবে দানবীয় এল নিনো
July 14, 20268:18 am

টানা ৯ দিনের ভারী বৃষ্টিতে দেশজুড়ে বর্ষার ঘাটতি অনেকটাই মিটেছে। মধ্য ভারত ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে খরিফ শস্যের ভালো ফলনের আশা করছেন চাষিরা। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে সতর্ক করেছে মৌসম ভবন।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, নিম্নচাপটি দুর্বল হওয়ায় মেঘের বিস্তার কমছে। ফলে ১৫ জুলাইয়ের মধ্যে উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে বৃষ্টিপাতের বড় ঘাটতি দেখা দিতে পারে। আবহাওয়াবিদদের মতে, এল নিনোর প্রভাবে বর্ষা বারবার দীর্ঘ বিরতি নিতে পারে। জুলাইয়ের শেষে পুনরায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী সপ্তাহের আবহাওয়ার ওপরই কৃষিকাজের ভবিষ্যৎ নির্ভর করছে।