চরম দুর্যোগের পূর্বাভাস! টানা ৭ দিন ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা
July 14, 20268:19 am

সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে দক্ষিণবঙ্গে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সাত দিন কলকাতা-সহ প্রায় সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ১৬ ও ১৭ জুলাই দুর্যোগের তীব্রতা আরও বাড়বে।
পাশাপাশি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির চরম আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে ধস নামতে পারে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে খোলা মাঠ বা বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ার বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।