‘কেউ চাইলে আসতেই পারেন’, ২১ জুলাইয়ে মমতাকে আমন্ত্রণ প্রসঙ্গে বললেন ঋতব্রত

‘কেউ চাইলে আসতেই পারেন’, ২১ জুলাইয়ে মমতাকে আমন্ত্রণ প্রসঙ্গে বললেন ঋতব্রত

২১ জুলাই শহিদ দিবস পালনের জন্য অনুমতি পেয়েছে তৃণমূলের বিদ্রোহী শিবির। অন্যদিকে, কালীঘাট তৃণমূল এখনও সমাবেশের অনুমতি পায়নি। এই পরিস্থিতিতে বিদ্রোহী শিবিরের শহিদ সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠলে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, তাঁদের মঞ্চ সকলের জন্য উন্মুক্ত। কেউ চাইলে আসতেই পারেন, তবে আলাদা করে কাউকে আমন্ত্রণ জানানো হবে না।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর তৃণমূল এখন তিন ভাগে বিভক্ত। এর মধ্যে আলিপুর আদালতের এক অন্তর্বর্তী নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের প্রশাসনিক কাজ, নির্দেশ দেওয়া বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজ়ের সামনে অন্তত পাঁচজনকে নিয়ে হলেও শহিদ সমাবেশ করার বিষয়ে অনড় মমতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *