২১ জুলাইয়ের মঞ্চ নিয়ে তৃণমূলের অন্দরেই সংঘাত! কুণাল ঘোষের মন্তব্যে তোলপাড়

২১ জুলাইয়ের মঞ্চ নিয়ে তৃণমূলের অন্দরেই সংঘাত! কুণাল ঘোষের মন্তব্যে তোলপাড়

২১শে জুলাইয়ের শহিদ দিবস উদযাপনকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে এবং বাইরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবারের সভা কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন, বর্ষার মরশুমে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করা কার্যত আসাম্ভব। শুধু তাই নয়, এ বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রস্তাব নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি।

কুণাল ঘোষের অবস্থান: ২১শে জুলাইয়ের প্রস্তুতি ও স্থান নির্বাচন নিয়ে কুণাল ঘোষ বলেন, “প্রতি বছরই ২১শে জুলাই পালন করা হয়। আইন ও রীতি মেনেই সমস্ত আবেদন করা হয়েছে। রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন।”

বিরোধী ও বি-টিম প্রসঙ্গ: বিজেপি এবং বিরোধীদের নিশানা করে কুণাল ঘোষের দাবি, যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তারা বিজেপির ‘বি-টিম’ হিসেবে কাজ করছেন। তাঁর কথায়, “বাঘের চামড়া পরলেই বেড়াল বাঘ হয়ে যায় না। বেড়ালের মুখ থেকে হালুম নয়, ম্যাঁও বেরোবেই।”

ব্রিগেড নিয়ে চ্যালেঞ্জ: ব্রিগেড সভার প্রস্তাব প্রসঙ্গে কুণাল ঘোষের পাল্টা চ্যালেঞ্জ, “ভরা বর্ষায় ব্রিগেড মাঠে সভা করা কি সম্ভব? ২০১১ সালেই আমরা দেখেছি ওই মাঠে জল জমে কী পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি, বি-টিম ওই মাঠেই সভা করে দেখাক।”

কংগ্রেস ও বিজেপি সম্পর্কে মন্তব্য: কংগ্রেসের ভূমিকা নিয়ে কুণাল ঘোষ বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের গুরুত্ব প্রতিষ্ঠা করেছেন। দীর্ঘ দিন ধরে প্রদেশ কংগ্রেস বড় কোনো কর্মসূচি পালন করতে পারেনি। সবশেষে তাঁর দাবি, বিজেপি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে ভয় পায়, তাই নানাভাবে বাধা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *