মমতা আমাকে NDA-তে লড়তে বলেছিলেন! কাকলি ঘোষ দস্তিদারের পোস্টে শোরগোল

মমতা আমাকে NDA-তে লড়তে বলেছিলেন! কাকলি ঘোষ দস্তিদারের পোস্টে শোরগোল

কলকাতা: তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার নিজের এক্স (X) হ্যান্ডলে “Support NDA! Narendra Modi jindabad” জাতীয় পোস্ট করার পাশাপাশি, ফেসবুকে এক পুরনো স্মৃতি শেয়ার করেছেন তিনি।

কী লিখেছেন কাকলি? ফেসবুকে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো ছবি পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদার। ক্যাপশনে তিনি লেখেন, “তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে NDA-এর হয়ে হাওড়া থেকে লড়তে পাঠিয়েছিলেন। শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি আমার হয়ে প্রচার করতে এসেছিলেন।”

কেন এই পোস্ট? কাকলির এই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের শুরুর দিকে NDA-এর সঙ্গে দলের যে রাজনৈতিক সমীকরণ ছিল, তিনি কি সেই ইতিহাসই মনে করিয়ে দিতে চাইলেন? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক বার্তা? এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দ্রুত ভাইরাল হয়েছে। যদিও কাকলি ঘোষ দস্তিদার এই পোস্ট নিয়ে অতিরিক্ত কোনো রাজনৈতিক ব্যাখ্যা দেননি, তবুও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা মানছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *