অন্নপূর্ণা ভাণ্ডার: আজই বদলাচ্ছে স্ট্যাটাস! ৩০০০ টাকা পেতে কি আপনি যোগ্য? জেনে নিন এক ক্লিকে

অন্নপূর্ণা ভাণ্ডার আপডেট: অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা পাওয়ার আগে বড়সড় আপডেট সামনে এল। বহু আবেদনকারীর আবেদনের স্ট্যাটাস আজ, ১৫ জুলাই আপডেট করা হচ্ছে। যাদের আবেদন এতদিন ‘Under Enquiry’ বা ‘Rejected’ দেখাচ্ছিল, তাদের স্ট্যাটাস পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
কীভাবে চেক করবেন স্ট্যাটাস? আবেদনকারীরা খুব সহজেই সরকারি ওয়েবসাইট থেকে নিজেদের স্ট্যাটাস যাচাই করে নিতে পারবেন: ১. প্রথমে https://socialregistry.wb.gov.in/ ওয়েবসাইটে যান। ২. ‘Citizen/Family Login’ সেকশনে ক্লিক করুন। ৩. আপনার জেলা নির্বাচন করুন এবং আবেদনের সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন তা দিন। ৪. ক্যাপচা পূরণ করে মোবাইলে আসা OTP দিয়ে লগইন করলেই স্ট্যাটাস দেখতে পাবেন।
কেন এই যাচাইকরণ? ইতিমধ্যেই প্রকল্পের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা বন্টন হয়ে গিয়েছে। তবে কিছু আবেদনকারীর টাকা আটকে ছিল। সরকারি নির্দেশ অনুযায়ী, বাতিল হওয়া বা তদন্তাধীন (Under Enquiry) আবেদনগুলি পুনরায় যাচাই করা হচ্ছে। নথিপত্র সঠিক থাকলে অনেকের আবেদনের স্ট্যাটাস পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পান। অগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা দেওয়ার কথা রয়েছে, তার আগেই এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তাই আপনার আবেদনের বর্তমান অবস্থা জানতে দ্রুত লগইন করে দেখে নেওয়া জরুরি।