জয় জগন্নাথ! রথযাত্রা ২০২৬-এ প্রিয়জনকে পাঠান এই সেরা শুভেচ্ছা বার্তা, জেনে নিন নির্ঘণ্ট
July 15, 20267:48 pm

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় হিন্দুদের অন্যতম পবিত্র ও তাৎপর্যপূর্ণ উৎসব রথযাত্রা। ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে এই উৎসব বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। বিশেষ করে পুরী, মাহেশ এবং ইস্কনের মন্দিরগুলিতে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে রথযাত্রায় অংশ নিলে মানুষ জন্ম-মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করেন।
এই পুণ্য তিথিতে সোশ্যাল মিডিয়া (হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রাম)-এর মাধ্যমে পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের পাঠিয়ে দিন রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সুবিধার জন্য রইল বাছাই করা কিছু শুভেচ্ছা বার্তা:
প্রিয়জনের জন্য বাছাই করা রথযাত্রার শুভেচ্ছা:
- “নীলাচলনিবাসায় নিতাই পরআত্মনে। বলভদ্র সুভদ্রারাং শ্রী জগন্নাথায়তে নমোঃ।” পবিত্র রথযাত্রার পুণ্যলগ্নে সকলকে অভিনন্দন ও শুভকামনা। জয় জগন্নাথ!
- রথের রশির টানে আর রথের চাকার ঘূর্ণনে আপনার ভাগ্যের চাকা ধাবমান হোক সুখ, শান্তি ও সমৃদ্ধির পথে। শুভ রথযাত্রা!
- মহাপ্রভু জগন্নাথের কৃপায় আপনার সকল স্বপ্ন পূরণ হোক। রথযাত্রার এই পবিত্র দিনে আপনার পরিবারে সুখ ও শান্তি বিরাজ করুক।
- উড়িয়ে ধ্বজা রথের রশি, এসো সবাই মিলি আসি। প্রভু জগন্নাথের কৃপায় সবার মঙ্গল হোক। শুভ রথযাত্রা ২০২৬।
- “জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে!” কেটে যাক জীবনের সব অন্ধকারময় দিন। আপনাকে ও আপনার পরিবারকে পবিত্র রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা।
রথযাত্রা ২০২৬-এর গুরুত্বপূর্ণ দিনক্ষণ ও নির্ঘণ্ট:
- রথযাত্রার তারিখ: ১৬ জুলাই (৩১ আষাঢ়), বৃহস্পতিবার।
- দ্বিতীয়া তিথি: ১৫ জুলাই বেলা ১:৪৬ মিনিট থেকে শুরু হয়ে ১৬ জুলাই সকাল ১১:৪৪ মিনিট পর্যন্ত থাকবে।
- জগন্নাথদেবের রথযাত্রার শুভ সময়: বেলা ১১:৪৬ মিনিটের মধ্যে।
- উল্টো রথযাত্রা (পুনর্যাত্রা): ২৪ জুলাই (৭ শ্রাবণ), শুক্রবার।