তসলিমার সফর ঘিরে বিতর্ক: ‘মুসলমানদের টাইট করাই শুভেন্দু সরকারের উন্নয়ন’, তোপ নওশাদের
July 15, 20268:27 pm

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের কলকাতা সফর নিয়ে এবার রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন আইএসএফ (ISF) নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর সরকারের কড়া সমালোচনা করে নওশাদ কটাক্ষের সুরে বলেন, “মুসলমানদের টাইট করাটাই এখন উন্নয়ন।”
আইএসএফ বিধায়কের দাবি, তসলিমা নাসরিন বরাবরই ইসলাম-বিদ্বেষী হিসেবে পরিচিত। তাই তাঁকে বাংলায় স্বাগত জানানোর মাধ্যমে বিজেপি সমর্থকদের কাছে এই বার্তাই দেওয়া হচ্ছে যে, সরকার মুসলমানদের কোণঠাসা করছে এবং তাদের কাছে এটাই ‘উন্নয়ন’। রাজ্য সরকারের এই পদক্ষেপ বাংলার আপামর মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত ‘খারাপ খবর’ বলে উদ্বেগ প্রকাশ করেছেন নওশাদ সিদ্দিকি।