“চিন্তার কারণ নেই…”, পরিবারকে আশ্বস্ত করার পরই ইরানি ক্ষেপণাস্ত্রে মৃত্যু ভারতীয় নাবিকের

“চিন্তার কারণ নেই…”, পরিবারকে আশ্বস্ত করার পরই ইরানি ক্ষেপণাস্ত্রে মৃত্যু ভারতীয় নাবিকের

“চিন্তার কোনও কারণ নেই, আমরা হরমুজ প্রণালী পেরিয়ে গিয়েছি।” পরিবারের সঙ্গে ফোনে এটাই ছিল পুণের বাসিন্দা হেরম্ব করমকরের (৩০) শেষ কথা। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। কিছুক্ষণের মধ্যেই ওমান উপসাগরে তাঁদের জাহাজে আছড়ে পড়ল ইরানের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র, আর তাতেই মর্মান্তিক মৃত্যু হল এই ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের।

জানা গিয়েছে, রবিবার সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘জিএফএক্স গ্যালাক্সি’-তে এই মিসাইল হামলা চালায় ইরান। ওই জাহাজে হেরম্ব মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন, যাঁদের মধ্যে ১১ জনই ভারতীয়। হেরম্বর মৃত্যুতে তাঁর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *