কলমা পড়তেই হবে’, হিন্দু ছাত্রকে অদ্ভুত হোমওয়ার্ক! ক্ষোভে ফুঁসছে বিজেপি, দায়ের FIR

কলমা পড়তেই হবে’, হিন্দু ছাত্রকে অদ্ভুত হোমওয়ার্ক! ক্ষোভে ফুঁসছে বিজেপি, দায়ের FIR

হায়দরাবাদের এক বেসরকারি স্কুলে চাঞ্চল্যকর ঘটনা। দ্বিতীয় শ্রেণির এক হিন্দু ছাত্রকে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হল মুসলিম ধর্মের ‘কলমা’ পড়ার নির্দেশ! স্কুল ডায়েরিতে এমন অদ্ভুত হোমওয়ার্ক দেখে হতবাক শিশুটির পরিবার। ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে চরম বিতর্ক। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দায়ের হয়েছে FIR, চাকরি থেকে তাঁকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

কী ঘটেছিল ঠিক? চারমিনার এলাকার ওই বেসরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে মোট ২৫ জন পড়ুয়া রয়েছে, যার মধ্যে মাত্র একজন হিন্দু। গত ১৫ জুলাই এক শিক্ষিকা ক্লাসের সবাইকে ‘কলমা’ পড়ার হোমওয়ার্ক দেন। শিশুটির পিসি স্কুল ডায়েরিতে এই নির্দেশ দেখে হতবাক হয়ে যান। তিনি স্কুলে গিয়ে এর প্রতিবাদ করলে, স্কুলের অধ্যক্ষ তাঁকে জানান এটি সবার জন্যই বাধ্যতামূলক!

পুলিশের কড়া পদক্ষেপ: এই অদ্ভুত নিয়মের বিরুদ্ধে শিশুটির পরিবার পুলিশের দ্বারস্থ হয়। চারমিনার জোনের ডিসিপি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারা (ধর্মীয় আবেগে আঘাত) এবং জুভেনাইল জাস্টিস আইনের ৭৫ ধারায় মামলা দায়ের করেছে। বিতর্কের জেরে স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি অভিযুক্ত শিক্ষিকাকে বরখাস্ত করেছে।

শুরু রাজনৈতিক তরজা: এই ঘটনাকে কেন্দ্র করে আসরে নেমেছে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলে ধর্মনিরপেক্ষ সংগঠনগুলির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “২০২৮ সালে তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে হিন্দু পড়ুয়াদের তিলক পরা বাধ্যতামূলক করা হবে।” পাশাপাশি, স্কুলটির সরকারি স্বীকৃতি অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছে ভিএইচপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *