‘ওদের ফেরালে আমি দল ছাড়ব’, দলবদলুদের নিয়ে মমতাকে চরম শর্ত কল্যাণের!

‘ওদের ফেরালে আমি দল ছাড়ব’, দলবদলুদের নিয়ে মমতাকে চরম শর্ত কল্যাণের!

রাজ্যে ক্ষমতা হাতছাড়া হতেই ব্যাপক ভাঙন ধরেছে ঘাসফুল শিবিরে। দলের দুর্দিনে অনেকেই নাম লিখিয়েছেন এনসিপিআই (NCPI) বা ঋতব্রতের নতুন শিবিরে। এই দলবদলু ‘বিদ্রোহী’ নেতাদের নিয়েই এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া শর্ত বেঁধে দিলেন শ্রীরামপুরের দাপুটে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়ায় আয়োজিত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত বোমা ফাটান। প্রকাশ্য মঞ্চ থেকেই দলনেত্রীকে ‘আল্টিমেটাম’ দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যাঁরা এখন দল ছেড়েছেন, তাঁদের ভবিষ্যতে আর কিছুতেই ফেরানো যাবে না।

তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ বলেন, “যে যেখানে যাচ্ছে যাক। যে যেখানে ভালো থাকে থাকুক। কিন্তু আমি মমতাদিকে জানিয়ে দিয়েছি, এদের আবার দলে ফিরিয়ে নিলে আমি দল ছেড়ে চলে যাব।”

ক্ষমতা হারানোর পর যখন দলের অন্দরে টালমাটাল পরিস্থিতি এবং একের পর এক নেতা দল ছাড়ছেন, ঠিক তখনই দলেরই একনিষ্ঠ সৈনিকের এমন চরম হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে নতুন করে ব্যাপক জল্পনার সৃষ্টি করেছে। এখন দেখার, কল্যাণের এই কড়া বার্তার পর তৃণমূল শীর্ষ নেতৃত্ব কী পদক্ষেপ নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *