‘ভেবেছিলাম ক্যানসার হয়েছে, মরে যাব!’ প্রথম ঋতুস্রাবের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন গায়িকা জ্যাসমিন

‘ভেবেছিলাম ক্যানসার হয়েছে, মরে যাব!’ প্রথম ঋতুস্রাবের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন গায়িকা জ্যাসমিন

সম্প্রতি ‘ধুরন্ধর’ গানের দৌলতে এবং মঞ্চে দাঁড়িয়ে আচমকা নিজের বাগদানের খবর জানিয়ে জোর চর্চায় রয়েছেন জনপ্রিয় গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস। তবে এবার তিনি তাঁর জীবনের এমন এক ব্যক্তিগত ও অজানা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা শুনে রীতিমতো অবাক হয়েছেন অনুরাগীরা।

সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ছোটবেলার কথা বলতে গিয়ে গায়িকা জানান, সপ্তম শ্রেণিতে পড়ার সময় প্রথমবার তাঁর ঋতুস্রাব বা পিরিয়ডস হয়। কিন্তু সেই বয়সে এই শারীরিক পরিবর্তন বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না তাঁর।

কী বলেছিলেন জ্যাসমিন? প্রথম পিরিয়ডসের সেই ভীতিকর অভিজ্ঞতা শেয়ার করে জ্যাসমিন বলেন, “সপ্তম শ্রেণিতে পড়ার সময়ে আমার প্রথম ঋতুস্রাব হয়। আমি তখন কিছুই বুঝতাম না। ভেবেছিলাম আমার হয়তো ক্যানসার হয়েছে! আমি বোধহয় আর বাঁচব না, মরেই যাব। খুব ভয় পেয়ে গিয়েছিলাম সেদিন। এমনকি, লজ্জায় আর ভয়ে মাকে কীভাবে বিষয়টা বলব, সেটাও বুঝতে পারছিলাম না।”

গায়িকার এই অকপট স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। অনেকেই তাঁর এই খোলাখুলি আলোচনার প্রশংসা করছেন, কারণ আজও আমাদের সমাজে প্রথম ঋতুস্রাব নিয়ে কিশোরীদের মধ্যে সঠিক সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *