PoK-তে চরম অশান্তি! বিক্ষোভকারীদের মৃত্যু নিয়ে পাকিস্তানের কাছে জবাব চাইল রাষ্ট্রপুঞ্জ

PoK-তে চরম অশান্তি! বিক্ষোভকারীদের মৃত্যু নিয়ে পাকিস্তানের কাছে জবাব চাইল রাষ্ট্রপুঞ্জ

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) পাক সরকারের লাগাতার দমনপীড়ন ও অশান্তি নিয়ে এবার আন্তর্জাতিক স্তরে আরও চাপে পড়ল ইসলামাবাদ। ভারতের পর এবার এই ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করল খোদ রাষ্ট্রপুঞ্জ (UN)।

পাক-অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন এবং বিক্ষোভকারীদের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থা। অবিলম্বে এই মৃত্যুর ঘটনার যথাযথ তদন্তের দাবি জানানো হয়েছে।

পাশাপাশি, একটি কড়া বিবৃতি দিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার পাক-কর্তৃপক্ষকে অবিলম্বে সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মৌলিক অধিকার যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করার জন্য পাকিস্তানকে কড়া ভাষাতে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ভারত সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও PoK-তে পাকিস্তানের এই অমানবিক আচরণের বিরুদ্ধে সরব হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *