অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? শুভেন্দুর বৈঠকে নেওয়া হল বড় সিদ্ধান্ত!

অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? শুভেন্দুর বৈঠকে নেওয়া হল বড় সিদ্ধান্ত!

রাজ্যে ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর সুবিধা পেতে চলেছেন বহু মহিলা। তবে বেশ কিছু ক্ষেত্রে পদ্ধতিগত সমস্যার কারণে উপভোক্তাদের টাকা পাওয়ার প্রক্রিয়াটি বর্তমানে কিছুটা থমকে রয়েছে বা ‘আন্ডার প্রসেস’ অবস্থায় আছে। জট কাটলেই সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা— মহিলাদের কাছে এই আশ্বাসবার্তা পৌঁছে দেওয়ার জন্য এবার দলীয় নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অস্থায়ী বাসভবনে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, অন্নপূর্ণা যোজনার সুবিধা যাতে রাজ্যের আরও বেশি সংখ্যক মহিলার কাছে দ্রুত পৌঁছায়, সেই কাজ ত্বরান্বিত করার উপরেই এদিনের বৈঠকে জোর দেওয়া হয়েছে। পদ্ধতিগত সমস্যা মিটিয়ে দ্রুত টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করতে তৎপর প্রশাসন ও শাসকদল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *