মেধাবী ছাত্রীদের যাতায়াত হবে আরও সহজ! বিনামূল্যে স্কুটার দেওয়ার বিরাট ঘোষণা যোগীর

মেধাবী ছাত্রীদের যাতায়াত হবে আরও সহজ! বিনামূল্যে স্কুটার দেওয়ার বিরাট ঘোষণা যোগীর

লখনউ: ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে বড়সড় চমক দিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। নারীশিক্ষায় উৎসাহ দিতে এবং ছাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়াতে রাজ্যের মেধাবী কলেজ ছাত্রীদের বিনামূল্যে স্কুটার দেওয়ার প্রস্তাবে সিলমোহর দিল উত্তরপ্রদেশ মন্ত্রিসভা।

মঙ্গলবার খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে হওয়া এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘রানি লক্ষ্মীবাই স্কুটি যোজনা’-র আওতায় স্নাতক স্তরে পাঠরত মেধাবী ছাত্রীরা এই সুবিধা পাবেন। সরকারের আশা, চলতি বছরেই রাজ্যের প্রায় ৫০ হাজার ছাত্রী এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন।

উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রীদের যাতায়াতের সমস্যা দূর করতে এই পদক্ষেপ একটি মাইলফলক হতে পারে। পাশাপাশি, আসন্ন নির্বাচনের আগে নারী ভোটারদের মন জয় করতে যোগী সরকারের এই মাস্টারস্ট্রোক রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *