“নিজের বাড়ির কাজের লোকও ভোট দেয়নি!” মমতাকে হুঙ্কার শুভেন্দুর

“নিজের বাড়ির কাজের লোকও ভোট দেয়নি!” মমতাকে হুঙ্কার শুভেন্দুর

বিধানসভার অন্দরে স্বরাষ্ট্র দফতরের বাজেট বিতর্কে অংশ নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী নিরাপত্তা, বিগত জমানার দুর্নীতি এবং আরজি কর কাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করার পাশাপাশি তিনি দাবি করেন, তাঁর কাছে স্পষ্ট প্রমাণ আছে যে আগের মুখ্যমন্ত্রী দীর্ঘ এক বছর ধরে আরজি করের ফাইল চেপে রেখেছিলেন।

বক্তব্যের এক পর্যায়ে বাম আমলের সঙ্গে তৃণমূল জমানার তুলনা টেনে শুভেন্দু বলেন, সিপিএম রাজনৈতিক দুর্নীতি করলেও বর্তমান জমানায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলেছে। এছাড়া ২১ জুলাইয়ের সভার মন্তব্যের পালটা জবাব দিয়ে তিনি কটাক্ষ করেন যে, বুথে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী হেরে গেছেন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে তাঁর আশপাশের মানুষও তাঁকে প্রত্যাখ্যান করেছেন। আগামী দিনে ‘ভাইপো-পন্থী তৃণমূলের’ নাম-নিশানা পশ্চিমবঙ্গ থেকে মুছে ফেলারও হুঙ্কার দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *