পুজোর আগেই রাজ্যে ১৬,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগ! বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পুজোর আগেই রাজ্যে ১৬,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগ! বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

দুর্গাপুজোর আগেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিশাল চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় পুলিশ বাজেটের জবাবি ভাষণে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, পুজোর আগেই রাজ্য পুলিশে ১৬ হাজার কনস্টেবল পদে নিয়োগ করা হবে। সবমিলিয়ে খুব শীঘ্রই মোট ২০ হাজার শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিনের বিধানসভা থেকে পূর্বতন সরকারকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের আমলে সঠিক নিয়োগ বন্ধ রেখে রাজনৈতিক স্বার্থে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা হয়েছিল। বর্তমানে প্রায় ৪৩ হাজার পদ ফাঁকা পড়ে থাকায় এই বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রুখতে বিশেষ কন্ট্রোল রুম খোলার ঘোষণা করা হয়েছে। এছাড়া রাজ্যে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে ‘খোলাছুট’ বা পূর্ণ স্বাধীনতা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, অপরাধ দমনে তাৎক্ষণিক কড়া ব্যবস্থা নিলে প্রশাসন তাঁদের সম্পূর্ণ সুরক্ষা দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *