নিয়ম ভেঙে দেদার নার্সিং ভর্তি! কড়া পদক্ষেপ রাজ্যের, হুঁশিয়ারি মন্ত্রীর

নিয়ম ভেঙে দেদার নার্সিং ভর্তি! কড়া পদক্ষেপ রাজ্যের, হুঁশিয়ারি মন্ত্রীর

পরিকাঠামো না থাকা সত্ত্বেও এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়াই টাকার বিনিময়ে দেদার নার্সিং ছাত্রী ভর্তি করার অভিযোগ উঠল রাজ্যের একাধিক বেসরকারি কলেজের বিরুদ্ধে। এই বেনিয়ম ও প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। বুধবার রাজ্যের বেসরকারি নার্সিং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার।

বৈঠক শেষে মন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, শুধুমাত্র ব্যবসায়িক মুনাফার লোভে ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। নিয়মানুযায়ী নার্সিং পড়তে গেলে উচ্চ মাধ্যমিকে সায়েন্স (বিজ্ঞান) থাকা বাধ্যতামূলক হলেও, বহু কলেজ আর্টস বা কলাবিভাগের ছাত্রীদেরও ভুল বুঝিয়ে মোটা টাকার বিনিময়ে ভর্তি করেছে। প্রশিক্ষণ শেষে মিলছে না শংসাপত্র বা চাকরির সুযোগ, এমনকি ভুয়া প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন। এই পরিস্থিতিতে প্রতিটি বেসরকারি নার্সিং কলেজের পরিকাঠামো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে এবং ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *