PAC গঠন নিয়ে বিধানসভায় সমঝোতা! কারা পেলেন সদস্যপদ?
July 23, 20263:05 pm

চলতি রাজ্য বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি (PAC) গঠন প্রক্রিয়ায় ভোটাভুটির ঝামেলা এড়ানো সম্ভব হয়েছে। এ দিন বিধানসভায় শাসক ও বিরোধী শিবির মিলিয়ে মোট ২০ জনের নাম জমা পড়েছে। এর মধ্যে বিরোধী শিবিরের তরফে মোট ৬টি নাম জমা দেওয়া হয়েছে, যার মধ্যে কালীঘাট শিবিরের ১ জন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের ৫ জন রয়েছেন।
প্রথামাফিক পিএসি-র চেয়ারম্যান পদটি বিরোধী দলকেই দেওয়া হয়ে থাকে। অতীতে এই পদকে কেন্দ্র করে মুকুল রায়কে ঘিরে বিভিন্ন বিতর্ক ও আইনি লড়াই তৈরি হলেও, এবার সমস্ত অস্বস্তি কাটিয়ে সমঝোতার পথেই হাঁটল প্রশাসন।
পিএসি কমিটিতে কারা জায়গা পেলেন?
এবারের কমিটিতে মোট ২০ জন সদস্য থাকছেন। এর মধ্যে বিরোধী শিবিরের যে ছ’জনের নাম জমা পড়েছে এবং যাঁদের মধ্যে থেকেই কেউ একজন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারেন, তাঁরা হলেন:
- বিপ্লব মিত্র
- ফিরহাদ হাকিম
- গোলাম রাব্বানী
- কানাইয়া লাল আগরওয়াল
- সমর মুখার্জি
- অশোক দেব (কালীঘাট শিবিরের একমাত্র প্রতিনিধি)