দিল্লির আন্দোলনে পাকিস্তানি যোগ: কড়া পদক্ষেপের পথে পুলিশ, বাতিল হতে পারে পাসপোর্ট!

দিল্লিতে ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতৃত্বে চলা আন্দোলন ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কেন্দ্রীয় সূত্রের খবর, এই আন্দোলনের পিছনে পাকিস্তানের যোগ রয়েছে। পাকিস্তানের ৪০০-রও বেশি ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেল থেকে এই আন্দোলনে উস্কানি ও নেতিবাচক প্রচার চালানো হচ্ছে বলে সরকারের কাছে প্রমাণ এসেছে। সেই অ্যাকাউন্টগুলি দ্রুত বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্যদিকে, যন্তর-মন্তরে চলা এই বিক্ষোভকে কেন্দ্র করে গত সোমবার সংসদ অভিমুখে মিছিলের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
এই ঘটনায় হিংসা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের শীর্ষকর্তারা স্পষ্ট জানিয়েছেন, যারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে হিংসা, দাঙ্গা বা আইনশৃঙ্খলা বিঘ্নকারী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু করা হতে পারে।