কর্ণসুবর্ণে পুলকার দুর্ঘটনা: মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
July 23, 20267:34 pm

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেক পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি, পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন।
গত ১৭ জুলাই কর্ণসুবর্ণে রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও লাইন পার হওয়ার সময় একটি পুলকারে ধাক্কা মারে ট্রেন। ওই মর্মান্তিক দুর্ঘটনায় চার শিশু ও এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। এছাড়া, এই ঘটনায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দু’জন।