অভিষেকের কালীঘাটের বাড়ি নিয়ে বড় পদক্ষেপ! তলব করা হলো বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে
July 24, 20262:06 pm

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে এবার বড়সড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা। বাড়ির নকশা ও অনুমোদিত নির্মাণের সঙ্গে বাস্তব কাঠামোর মিল রয়েছে কি না, তা যাচাই করতে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। আলিপুরে অবস্থিত ৯ নম্বর বরো অফিসে এই সংক্রান্ত নথি ও নকশা খতিয়ে দেখা হবে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনায় অভিষেকের একটি কার্যালয় ভাঙার ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে—তবে কি এবার কালীঘাটের এই বাড়িটির ওপর বুলডোজার চালানোর প্রস্তুতি চলছে? এই জল্পনা ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।