হুমায়ুনের ‘স্যাঁটা’ মন্তব্য ঘিরে বড় পদক্ষেপ! সভা আয়োজনের অভিযোগে গ্রেফতার বিধায়কের অনুগামী

হুমায়ুনের ‘স্যাঁটা’ মন্তব্য ঘিরে বড় পদক্ষেপ! সভা আয়োজনের অভিযোগে গ্রেফতার বিধায়কের অনুগামী

মুর্শিদাবাদের রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির জনসভা থেকে নওদার বিধায়ক হুমায়ুন কবীরের ‘বিতর্কিত মন্তব্য’ ঘিরে শোরগোল এখনও থামেনি। ওই ঘটনার জেরে এবার বিধায়কের আরও এক অনুগামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত নেতার নাম সেলিম শেখ।

শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের নবগ্রামে তাঁর নিজ বাড়ি থেকেই সেলিমকে পাকড়াও করে পুলিশ। পুলিশের একটি সূত্রে জানা গেছে, রেজিনগরের সেই বিতর্কিত সভায় সেলিম নিজে উপস্থিত ছিলেন এবং পুরো সভাটি আয়োজনের মূল দায়িত্বে তিনিই ছিলেন। রবিবার ধৃত সেলিম শেখকে বহরমপুর জেলা আদালতে হাজির করানো হয়েছে।

উল্লেখ্য, রেজিনগর সভার সেই ‘স্যাঁটা’ বক্তব্যের প্রেক্ষিতে বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই পুলিশি কড়াকড়ি শুরু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই সভার আয়োজনের দায়িত্বে থাকা তিন জন সহ হুমায়ুনের দলের মোট চার জন গ্রেফতার হলেন। একাধিকবার পুলিশের জেরার মুখেও পড়তে হয়েছে বিধায়ক হুমায়ুন কবীরকে। তবে ঘনিষ্ঠ অনুগামীর এই গ্রেফতারির বিষয়ে এখনও পর্যন্ত হুমায়ুনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, তদন্তকারী পুলিশ সূত্রে খবর, এই পুরো মামলাটিতে খুব শীঘ্রই আরও কয়েকজনকে জেরা করার জন্য তলব করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *