মোদীর পাশেই কাকলি ঘোষ দস্তিদার, এনডিএ বৈঠকে এনসিপিআই-এর উপস্থিতি ঘিরে তীব্র রাজনৈতিক জল্পনা!

মোদীর পাশেই কাকলি ঘোষ দস্তিদার, এনডিএ বৈঠকে এনসিপিআই-এর উপস্থিতি ঘিরে তীব্র রাজনৈতিক জল্পনা!

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে যোগ দিল এনসিপিআই (NCPI)। আর এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই সারিতে এনসিপিআই নেত্রী কাকলি ঘোষ দস্তিদারের বসা ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে চরম জল্পনা শুরু হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর তৃণমূলের একদল সাংসদ বিদ্রোহী হয়ে দল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন। দল ছাড়ার সময়ই তাঁরা এনডিএ-কে সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন। সেইমতো এদিন এনসিপিআই-কে এনডিএ জোটের বৈঠকে আমন্ত্রণ জানানো হলে তাদের সাংসদরা তাতে অংশ নেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এনসিপিআই দল হিসেবে সরকারি স্বীকৃতি না পেলে এই বিদ্রোহী সাংসদরা সরাসরি বিজেপিতেও নাম লেখাতে পারেন, যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

মঙ্গলবার সংসদে আয়োজিত এনডিএ-র এই বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও উপস্থিত ছিলেন শতাব্দী রায়, সায়নী ঘোষ এবং সুস্মিতা দেবের মতো এনসিপিআই নেতারা। বৈঠক শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাকলি জানান যে বৈঠক শেষের পরেই তিনি এ বিষয়ে মন্তব্য করবেন।

এদিকে বিদ্রোহী সাংসদদের এই পদক্ষেপকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর অভিযোগ, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে এবং বিজেপির বিরোধিতা করে নির্বাচনে জয়ী হয়েছেন, তাঁরা এখন এনডিএ-তে যোগ দিয়ে ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *